উচ্চমাধ্যমিকের (Higher Secondary 2022) পড়ুয়াদের জন্য বিশেষ উদ্যোগ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের। প্রাক্টিক্যাল ক্লাস (Online Practical Class) এবার অনলাইনে নিতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত সংসদের।
মূলত ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির প্রাক্টিক্যাল ক্লাস অনলাইনে আপলোড করে দেবে সংসদ। ৩১ জানুয়ারির মধ্যেই এই কাজ শেষ করে দেবে সংসদ। পয়লা ফেব্রুয়ারি থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইট এবং বাংলা শিক্ষা পোর্টাল মারফত ছাত্রছাত্রীরা অনলাইনে প্র্যাকটিক্যাল ক্লাসগুলি দেখতে পারবে।
এর জেরে ছাত্রছাত্রীদের শেষ মুহূর্তে প্রাক্টিক্যাল ক্লাস সম্পর্কে আরও বিস্তারিত ধারণা তৈরি হবে বলেই মনে করছে সংসদ। মূলত ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ থেকেই প্র্যাক্টিকাল পরীক্ষা শুরু। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে এই প্রাক্টিক্যাল ক্লাসগুলি অনেকটাই উপকারী হবে বলেই মনে করছে সংসদ।
এই বিষয়ে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন "দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ ছিল। প্রাথমিকভাবে কিছুটা স্কুল খুলে প্রাক্টিক্যাল ক্লাস করানো গেলেও আবারও স্কুল বন্ধ হয়েছে করোনা পরিস্থিতির জন্য। কিন্তু ছাত্রছাত্রীরা যাতে প্রাক্টিক্যাল ক্লাস সম্পর্কে বিস্তারিত ধারণা তৈরি করতে পারে তার জন্যই আমাদের এই উদ্যোগ। মেজর বিষয়গুলির প্রাক্টিক্যাল ক্লাস ১ ফেব্রুয়ারি থেকে অনলাইনে দেখতে পারবে ছাত্রছাত্রীরা।"
মূলত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এই অনলাইন ক্লাসকে "ভার্চুয়াল ল্যাব" হিসেবে ব্যাখ্যা দিচ্ছে। ভার্চুয়াল ল্যাবের জন্য সংসদ বেশ কয়েকটি স্কুলকে বাছাই করেছে। যে স্কুলগুলির ল্যাবগুলিকে ব্যবহার করে শিক্ষক-শিক্ষিকারা প্রাক্টিক্যাল ক্লাস নিয়েছেন। সেই ক্লাসগুলিকেই রেকর্ড করে অনলাইনে আপলোড করে দেবে সংসদ। ইতিমধ্যেই সেই কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে বলেই জানিয়েছে সংসদ।
হাতে কলমে প্র্যাকটিক্যাল ক্লাস না করাতে পারলেও যাতে ছাত্রছাত্রীরা অনলাইনে দেখে প্রাক্টিক্যাল ক্লাস সম্পর্কে একটা বিস্তারিত ধারণা তৈরি করতে পারে তার জন্যই এই উদ্যোগ বলেই দাবি সংসদের। অন্যদিকে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিকের লিখিত পরীক্ষা। তার প্রস্তুতি ইতিমধ্যেই চূড়ান্ত বলে দাবি সংসদের আধিকারিকদের।
Special initiative for students of Higher Secondary (2022) Higher Secondary Education Parliament. The Practical Class (Online Practical Class) is going to be taken online this time. The decision was taken by the parliament, keeping in mind the candidates of this year's higher secondary examination.
Parliament will upload online practical classes on important subjects like physics, chemistry, biology. Parliament will complete this work by January 31. From February 1, students will be able to view practical classes online through the website of the Higher Education Parliament and the Bangle Education Portal.
As a result, the parliament thinks that the students will have a more detailed idea about the practical class at the last minute. Basically, the practical test started from the third week of February. Parliament thinks that these practical classes will be very useful as a last minute preparation before that.
In this regard, the Speaker of Parliament Chiranjeev Bhattacharya said, The school has been closed for a long time. Initially, some schools were reopened for practical classes, but the school was closed again due to the Corona situation. Students will be able to watch the class online from February 1.
The Parliament of Higher Education is basically interpreting this online class as a "virtual lab". Parliament has selected several schools for virtual labs. Teachers who have taken practical classes using the labs of the schools. Parliament will record those classes and upload them online. Parliament has already said that the work is almost over.
The parliament demanded that the initiative be taken so that the students could form a detailed idea about the practical class by looking online, even if they could not do the practical class by hand. On the other hand, the written test of higher secondary is starting from the first week of April. Parliament officials claim that his preparations are already final.
You must be logged in to post a comment.