Top News আজ থেকে ফের বাংলায় খুলল স্কুলের দরজা,কোভিড কাঁটা পাশ কাটিয়ে শিক্ষাঙ্গনে পড়ুয়ারা

 

নিচু ক্লাসের পড়ুয়াদের জন্য এখনই স্কুল না খুললেও চালু হবে পাড়ায় শিক্ষালয়।

পশ্চিমবঙ্গের কোভিড সংক্রমণ খুলতেই ফের একবার খুলে যাচ্ছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের দরজা। সরস্বতী পুজোর আগে আজকেই রাজ্য জুড়ে ফের পড়ুয়ারা ফিরবে স্কুল, কলেজে। সরকারি নির্দেশ অনুযায়ী অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা আজ থেকে স্কুলে যেতে পারবেন। সরকারি, বেসরকারি স্কুল সেই নির্দেশ মেনেই স্কুল খুলছে। তবে নিচু ক্লাসের পড়ুয়াদের জন্য এখনই স্কুল না খুললেও চালু হচ্ছে পাড়ায় শিক্ষালয়।

পশ্চিমবঙ্গ সরকার কোভিড মহামারীর কারণে ২০২০ সালের মার্চ মাসে প্রথমবারের মতো স্কুলগুলি বন্ধ করে দিয়েছিল। তারা ২০২১ সালের ফেব্রুয়ারিতে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য স্কুল চালু করেছিল। কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন এবং তত্পরবর্তী কোভিড পরিস্থিতির কারণে ফের বন্ধ হয়েছিল স্কুলের জরজা। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের সময়কালে ২০২১ সালের এপ্রিল থেকে আবার বন্ধ করতে হয়েছিল স্কুল। ২০২১ সালের নভেম্বরে আবার শুরু হয়েছিল নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস। কিন্তু তৃতীয় ঢেউয়ে সংক্রমণ বৃদ্ধির কারণে গত ৩ জানুয়ারি ফের রাজ্যে বন্ধ হয়েছিল সব শিক্ষা প্রতিষ্ঠান। 

কীভাবে কোভিড বিধি মেনে ঠিকমতো ক্লাস চলবে তা নিয়ে কিছুটা চিন্তা থাকলেও অবশেষে স্কুল খোলায় খুশি অধিকাংশ অভিভাবক থেকে শিক্ষক। পাশাপাশি, শনিবার সরস্বতী পুজো। এই আবহে পড়ুয়ারাও এমন এক সময়ে স্কুলে আসতে পেরে বেজায় খুশি হচ্ছেন। নির্দেশ অনুযায়ী, ক্লাস শুরুর আধ ঘন্টা আগে ছাত্র-ছাত্রীদের স্কুলে পৌঁছে যেতে হবে। একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রাক্টিক্যাল ক্লাসও শুরু হবে আজ থেকেই। এদিকে শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে যে প্রয়োজনে হোস্টেলও খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে স্কুলগুলিকে। তবে হোস্টেলেও কঠোর ভাবে করোনা বিধি মানার উপর জোর দেওয়া হয়েছে। 

Even if the school is not opened now for the lower class students, the school will be opened in the neighborhood.

 The doors of schools, colleges and universities are opening once again as soon as the covid infection in West Bengal is opened. Before Saraswati Puzo, students from all over the state will return to school and college today. According to the government instructions, students of class VIII to XII will be able to go to school from today. Government and private schools are opening according to that instruction. However, even if the school is not opened for the lower class students now, the school is being started in the neighborhood.

The West Bengal government closed schools for the first time in March 2020 due to the covid epidemic. They started the school in February 2021 for the students of class IX to XII. But due to the Assembly elections in West Bengal and the subsequent covid situation, the school was closed again. The school had to be closed again from April 2021 during the second wave of infection. Classes IX to XII resumed in November 2021. But due to the increase in the third wave, all the educational institutions in the state were closed on January 3.

Most of the parents and teachers are happy to open the school, even though they have some worries about how the class will run properly according to the covid rules. Besides, Saraswati Puzo on Saturday. In this atmosphere, the students are also very happy to come to school at such a time. As per the instructions, students have to reach the school half an hour before the start of the class. Practical classes for class XI and XII will also start from today. Meanwhile, the education department said that schools have been allowed to keep hostels open if necessary. However, strict emphasis has been laid on compliance with the Corona rules in hostels as well.

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

About Author