২
............
বেশ মাসখানেক পর ভার্সিটি তে আসলো নিরুপমা।এসেই বান্ধবীদের সাথে আড্ডা ফাজলামিতে আবার মেতে ঊঠলো।তখনি নোটিশ করলো যে ক্যাম্পাসে একটা নতুন ছেলে একা, একা বসে ষ্ট্যাডী করছে। বান্ধবীদের কে জিজ্ঞেস করলো নতুন ছেলেটি কে? বান্ধবীরা বললো নাম নিলয়, ভার্সিটিতে নতুন কিন্তু আমাদের সিনিয়র MBA করছে। কারো সাথেই তেমন মিশে না। মেয়েদের আসে পাশেও তাকে খুজে পাওয়া যায় না। প্রচন্ড লেভেলের ব্রিলিয়ান্ট & স্কলারশিপ পেয়ে MBA ভর্তি হয়েছে। সারাদিন বইয়ে মুখ গুজে থাকে এক কথায় বই পোকা কিন্তু অনেক হেল্পফুল।
মেয়েদের আসেপাশে থাকে না কেন? গে নাকি???
নিরুপমার কথা শুনে হেসে ফেললো তার সব বান্ধবীরা। রুনা হঠাত বলে উঠলো মেয়েদের সাথে মিশে না কথা টা ঠিক না আমি সেদিন আমাদের একটা সাবজেক্ট এ এসাইনমেন্ট করি নি। ওই দিন জমা দেবার শেষ দিন ছিল। আলামিন ভাইয়াকে বললাম ভাইয়া ওনাকে দেখিয়ে দিয়ে তার কথা বলতে বললো। আমি গিয়ে আমার সমস্যার কথা বলতেই তিনি ওনার পুরোনো এসাইনমেন্ট বের করে দিল।আর কভার পেজ চেঞ্জ করে আমার নাম লাগিয়ে দিয়ে জমা দিতে বললো। আমি সেদিন ওটাই জমা দিছি। আর স্যার বললো আমার এসাইনমেন্ট টাই নাকি বেষ্ট ছিল। অনেক বাহবা দিলেন।
আসলে উনি মেয়েদের সাথে প্রেম ভালবাসা রিলেশন এগুলো থেকে দুরে থাকতে চান।উনি অনেক সহজ সরল কিনা তাই।পটানোর ধান্দা করে গেলে উনি কথা বলবে না। লেখাপড়ায় হেল্প লাগলে, ওনার সাধ্যমত সাহায্য করেন। তো কি হইছে? আমি যদি তার সাথে প্রেম করতে পারি তো কি করবি বল? নিরুপমা বললো। তুই অনেক সুন্দরী কিন্তু তাকে পটাতে পারবি না। তোর আগেও অনেক মেয়ে তার উপর ক্রাশড এবং রিজেক্ট হইছে।তাই তুই ও পারবি না সেটা সিওর.....
রুনা তুই আমাকে চিনিস না??? আমি নিরুপমা, যার উপমা নাই সেই নিরুপমা। আমার মত কেউ নাই। ওয়ান পিস।আমি পটাতে পারবো না এমন কোন ছেলে এই ক্যাম্পাসে নাই। রুনার নিরুপমার জেদ সম্পর্কে ভালই ধারনা আছে। কিন্তু নিলয় ছেলেটিকে পটাতে পারবে না সেটা সে সিওর। কারন রুনার নিলয় ছেলেটির উপর একটা কনফিডেন্স জন্মে গেছে। তাই রুনাও জেদ ধরে বসলো। রুনা বললো তুই পারবি না ওই ছেলে কে পটাতে।
নিরুপমা অনেক টা রেগে গিয়ে বললো এক সপ্তাহের মধ্যে ওই ছেলে কে পটাবো এবং এক সপ্তাহ তোদের নাকের ডগার উপর দিয়ে প্রেম করবো এবং এক সপ্তাহ পর তোদের সামনেই ওর সাথে ব্রেক আপ করবো & ও আমার হাত পা জো করবে ব্রেক আপ না করার জন্য......
বেট করবি?
রুনা ভাবলো নিরুপমা অসম্ভব কিছু বলছে তাই বেট করেই ফেললো। ৫০০০ টাকা বেট হল নিরুপমা & রুনার মধ্যে। ওকে তাহলে কাল থেকেই তোর বাজির দিন শুরু রুনা বললো..... নিরুপমা বললো, ওকে জানু টাকা টা রেডি রাখো আজ ৫ তারিখ........ ১৯ তারিখে টাকা টা পাচ্ছি...... ৭দিনে পটাবো এবং ৭দিন প্রেম
ডান......
3
আজ ১২তারিখ
নিরুপমা নিলয় নামের ছেলেটার হাত ধরে পুরো ক্যাম্পাস চষে বেড়াচ্ছে। হঠাত করে রুনাদের সামনে এসে গেছে। তাই রুনাদের সাথে নিলয়ের পরিচয় করিয়ে দিল। নিরুপমা বললো রুনা এই হল নিলয় আমার বয়ফ্রেন্ড আর নিলয় এই হল রুনা আমার বেষ্ট ফ্রেন্ড। নিলয় আর রুনা হ্যান্ডশেক করলো। সেদিনের মত বিদায় নিল যে যার মত।
এদিকে নতুন প্রেমে পড়ে নিলয় তো পাগল হয়ে গেছে। আসলে ক্যাম্পাস এর সেরা সুন্দরী যখন তাকে এসে বললো যে সে তাকে পছন্দ করে তখন নিলয়ের তো চাঁদ হাতে পাবার অবস্থা। তাই পরের দিন গিয়েই বলে দিয়েছিল যে নিলয় ও তাকে পছন্দ করে।সেদিন থেকেই প্রেম।নিরুপমা যে বাজি করে প্রেম করছে নিলয় বেচারা সেটা জানেই না।আর নিরুপমা ও হিতাহিত জ্ঞানশুন্য হয়ে গেছে। তার মাথায় এখন একটা চিন্তা তাকে বাজি জিততে হবে। আর নিরুপমা কখনোই কোন বাজি তে হারে নি। তাই এবারো হারতে চায়না। সারা সপ্তাহ জুড়ে কপোত কপোতীর মত প্রেম চুটিয়ে প্রেম করে যাচ্ছে দুজনই…
আজ ১৯তারিখ....
নিরুপমা নিলয় কে নিয়ে ক্যাম্পাসে ঘুরতে, ঘুরতে রুনা আলামিনরা যেখানে আড্ডা দিচ্ছিল সেখানে এসে হঠাত দাড়িয়ে গিয়ে সবাইকে ডাক দিল।সবাই আসলে নিরুপমা নিলয় কে বললো নিলয় গেম অভার। নিলয় বললো মানে? তখন নিরুপমা সব খুলে বললো আর রুনা নিলয় আলামিন সবার সামনেই বাজির ৫০০০টাকা নিরুপমা কে দিয়ে দিল। নিলয়ের আকাশ ভেঙে মাথায় পড়ার অবস্থা। নিলয় নিরুপমার হাত ধরে বাচ্চা ছেলের মত কাঁদতে লাগলো। প্লিজ নিরুপমা এমন করো না তোমার বাজির টাকা টা আমি দিয়ে দিচ্ছি। কিন্তু নিরুপমার মায়া হল না। সে বিজয়ীনির বেশে অট্টহাসি হ দিয়ে সবার উদ্দেশ্যে বললো কিরে রুনা এই তোর সেই নিলয়।আমার কাছে এখন হাত ধরে প্রেম ভিক্ষা চাইছে। বলেই একটা অট্টহাসি দিল......
আলামিন, রুনা, প্রান্ত, মনিরা সবাই নিরুপমার এই রুপ দেখে অবাক। কিভাবে এতটা কঠিন মনের হতে পারে একটা মেয়ে। নিলয় কাঁদতে, কাঁদতে বসে পড়লো ঘাসের উপর।নিরুপমা নিলয়ের হাত থেকে হাত টা ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছিল হাসি মুখেই। সবাই নিরুপমার আচরনে হতবাক.... নিরুপমা চলে যাচ্ছে.....
You must be logged in to post a comment.