Topসকলকে জানাই ২০২৪ সালের শুভেচ্ছা।:-

আজকে ২০২৩ সালের শেষ দিন, আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে ২০২৩ সাল। আমি এই পোস্টটি যখন লেখা শুরু করেছি তখন ঘড়িতে বাজে ১১ঃ৪৫ মিনিট। লেখা শেষ হতে হতে ২০২৪ সাল চলে আসবে। আজকে সন্ধ্যার পর থেকেই ঢাকা শহরের আকাশে দেখা যাচ্ছে হাজার হাজার ফানুস উড়ন্ত অবস্থায়। শহরের যে দিকে তাকায় সেদিকেই লাল নীল রঙের লাইট জ্বলছে।
আজকে আমাদেরকে এশার নামাজের পরে হুজুর কিছু নসিহত করেছেন, বলেছেন.. আজকে আমাদের মাঝ থেকে একটি বছর চলে যাচ্ছে আমরা এই বছরে কতটুকু আমল করতে পারলাম কতটুকু ভালো কাজ করতে পারলাম নিজের চক্ষু বন্ধ করে দুই মিনিট চিন্তা করো। তুমি নিজেরতা নিজেই বুঝতে পারবে যে, কতটুকু ভালো কাজ করেছ আর কতটুকু খারাপ কাজ করেছ।

সময় কিন্তু আমাদের মাঝ থেকে চলে যাবে, যদি তুমি গুনাহের কাজে লিপ্ত থাকো তবুও সময় চলে যাবে,আর যদি সওয়াবের কাজে লিপ্ত থাকো তবুও সময় চলে যাবে। কিন্তু যে সময় চলে যাবে সে সময় কিন্তু আর ফিরে পাওয়া যাবে না। ঘড়ির কাটার দিকে লক্ষ্য করো, ঘড়ির কাঁটা আজকেও যেভাবে চলেছে কালকেও ঠিক একই ভাবে চলবে। সূর্যের দিকে তাকিয়ে দেখবা আজকেও যেই সূর্য উঠেছে কালকেও ঠিক একই সূর্য উঠবে। তাহলে আজকে আর কালকের দিনের মধ্যে কি পার্থক্য? কেন আজ মানুষ এই দিনটিকে গুনাহের কাজে নিজেকে ব্যস্ত করে রাখছে?
আমাদের মাদ্রাসার পাশে দুটি বিল্ডিং এর ছাদে ডিজে লাইট, সাউন বক্স সহ নানান রকমের গুনাহের আসবাব নিয়ে এসেছে, এবং ঢাকা শহরের প্রায় প্রত্যেকটা বিল্ডিং এর ছাদ থেকে ডিজে লাইটের আলো দেখা যাচ্ছে। ঠিক বারোটার দিকে তো পুরো শহর রঙ্গিল হয়ে গিয়েছে। এত পরিমাণ আওয়াজ হচ্ছিল যে শুয়ে থাকতে পারছিলাম না, তাই জানালার পাশে দাঁড়িয়ে দুই মিনিট পুরো শহরের অবস্থা দেখলাম।

কেউ ১০ তলা কেউ ১৫ তলা আবার কেউ ২০ তলা ছাদের উপর থেকে আতশ বাজি ফুটাচ্ছে। আবার অনেকেই আকাশে ফানুস ছেড়ে দিচ্ছে, এগুলো দেখে আমাদের এক ছাত্র ভাই বলল, কত হাজার হাজার মানুষ খেতে পাচ্ছে না, আর কত মানুষ আজকে কোটি কোটি টাকা অপচয় করছে।
আল্লাহতালা মানুষকে সম্পদ দিয়েছেন সঠিক কাজে ব্যয় করার জন্য, যদি সেই সম্পদ সঠিক কাজে ব্যয় না করে অপচয় করে, তাহলে যে সম্পদ অপচয় করল সেই সম্পদের হিসাব সৃষ্টিকর্তার কাছে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সম্পদকে অপচয় করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন আমিন।
পরিশেষে বলবো আপনি একটু চিন্তা ফিকির করুন, ২০২৩ সালে কতটুকু নেক কাজ করেছেন এবং কতটুকু খারাপ কাজ করেছেন। এবং ২০২৩ সালের সব ভুলগুলো থেকে শিক্ষা গ্রহণ করে ২০২৪ সাল সুন্দরভাবে জীবন যাপন করার প্রস্তুতি গ্রহণ করা।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

About Author